Skip to content

Continue-কে Tokens-এর সাথে যুক্ত করুন

VS Code বা JetBrains-এ Continue-তে Tokens-এর model যোগ করুন config.yaml entry দিয়ে: provider openai, apiBase, key, roles, tool use আর context length।

যেসব tool-এ কাজ করেContinue

সর্বশেষ আপডেট 11 অক্টোবর 2026

Markdown-এ দেখুন
এই পাতায়

Continue একটা open-source AI code assistant। এটা VS Code আর JetBrains-এ চলে, CLI-ও আছে। Tokens-এর সাথে যুক্ত করতে openai provider-কে একটা custom apiBase-এ পাঠানো হয়, আর তাতে OpenAI Chat Completions request https://tokens.bd/v1-এ যায়। সব সেটিংস থাকে একটাই file-এ, config.yaml-এ।

এই গাইড VS Code-এর জন্য Continue v2.0.0-এর সাথে মিলিয়ে দেখা হয়েছে (অক্টোবর 2026)।

শুরুর আগে#

  • VS Code বা JetBrains marketplace থেকে Continue install করুন ("Continue" লিখে search করুন)।
  • Dashboard থেকে একটা Tokens key বানান। spend cap আর allow-list-এর কথা আছে API keys পেজে।
  • model catalog থেকে একটা model ID বেছে নিন। এই গাইডে deepseek/deepseek-v4.1-flash ব্যবহার করা হয়েছে।

Continue-র config.yaml-এ Tokens যোগ করুন#

~/.continue/config.yaml খুলে একটা model entry যোগ করুন। একদম ওপরের স্তরের name, version আর schema key বাধ্যতামূলক।

/.continue/config.yaml
name: Tokens
version: 0.0.1
schema: v1
models:
  - name: DeepSeek V4.1 Flash (Tokens)
    provider: openai
    model: deepseek/deepseek-v4.1-flash
    apiBase: https://tokens.bd/v1
    apiKey: ${{ secrets.TOKENS_API_KEY }}
    roles: [chat, edit, apply]
    capabilities: [tool_use]
    defaultCompletionOptions:
      contextLength: 128000
      maxTokens: 8192

প্রতিটা অংশ কী করে:

  • provider: openai আর apiBase একসাথে Continue-কে বলে, OpenAI-এর বদলে Tokens-এ OpenAI-format request পাঠাতে। apiBase-এর শেষে /v1 রাখুন।
  • model হলো হুবহু Tokens ID, যেমন আছে তেমনই upstream-এ যায়। ID-র slash নিয়ে চিন্তা নেই, Continue ওটাকে সাধারণ string হিসেবেই ধরে।
  • apiKey-তে Continue-র ${{ secrets.NAME }} syntax ব্যবহার হয়েছে, তাই key file-এ লেখা থাকে না। চাইলে এখানে সরাসরি tok_live_your_key লিখে দিতে পারেন, কিন্তু তখন config.yaml কোনো repository বা share করা dotfiles-এ রাখবেন না।
  • roles ঠিক করে model-টা কোথায় কোথায় দেখা যাবে। বৈধ মান: chat, autocomplete, embed, rerank, edit, apply আর summarize।
  • capabilities: [tool_use] Continue-কে জানায় যে model tool call করতে পারে। অচেনা model ID-র tool support Continue নিজে বুঝতে না পারলে Agent mode-এর জন্য এটা লাগে। Gateway-র ID-র ক্ষেত্রে সেটা হওয়ারই কথা।
  • defaultCompletionOptions-এ থাকে context window আর output limit। ওপরের সংখ্যাগুলো উদাহরণ, catalog থেকে model-এর আসল সীমা বসান।

Connect Your Agent পেজ এই entry-র একটা ছোট সংস্করণ বানিয়ে দেয়, আপনার key বসিয়ে। সেখানকার field-গুলো একই।

যে roles এড়িয়ে চলবেন#

Tokens-এর chat model-কে embed বা rerank role দেবেন না। Tokens-এর /v1/embeddings endpoint শুধু embedding model-এর জন্য কাজ করে, তাই Continue এখন যে embedding provider ব্যবহার করছে সেটাই রেখে দিন। Autocomplete-এ দ্রুত model চালানো সম্ভব, কিন্তু টাইপিং-এ প্রায় প্রতিবার থামলেই একটা request যায়। Metered key-তে খরচ আর প্রতি মিনিটের rate limit, দুটোতেই এটা জমে যায়।

Model বদলানো#

models-এর নিচে প্রতিটা model-এর জন্য একটা করে entry যোগ করুন, প্রতিটার নিজের name আর model সহ। Continue প্রতিটা entry model dropdown-এ দেখায়, তাই chat-প্রতি model বদলাতে পারবেন:

yaml
models:
  - name: DeepSeek V4.1 Flash (Tokens)
    provider: openai
    model: deepseek/deepseek-v4.1-flash
    apiBase: https://tokens.bd/v1
    apiKey: ${{ secrets.TOKENS_API_KEY }}
    roles: [chat, edit, apply]
    capabilities: [tool_use]
  - name: Second model (Tokens)
    provider: openai
    model: provider/model-id
    apiBase: https://tokens.bd/v1
    apiKey: ${{ secrets.TOKENS_API_KEY }}
    roles: [chat]

provider/model-id-এর জায়গায় একটা আসল ID বসান। ঠিক ID কী, তা catalog-এ বা GET /v1/models দিয়ে দেখে নিন। বাছাইয়ে সাহায্য পাবেন Choosing a model পেজে।

ঠিকমতো চলছে কিনা যাচাই করুন#

আগে সরাসরি key আর model পরীক্ষা করুন:

bash
export TOKENS_API_KEY=tok_live_your_key
curl -s https://tokens.bd/v1/chat/completions \
  -H "Authorization: Bearer $TOKENS_API_KEY" \
  -H "Content-Type: application/json" \
  -d '{"model": "deepseek/deepseek-v4.1-flash", "max_tokens": 16, "messages": [{"role": "user", "content": "Reply with OK"}]}'

তারপর Continue-র chat model dropdown থেকে "DeepSeek V4.1 Flash (Tokens)" বেছে একটা message পাঠান। Agent mode যাচাই করতে সেটায় গিয়ে Continue-কে একটা file পড়তে বলুন। Request-টা আপনার Dashboard-এর usage analytics-এ দেখা যাবে।

সমস্যা হলে#

Dropdown-এ model আসছে না। config.yaml-এ name, version বা schema না থাকলে, কিংবা YAML-এর indentation ভুল হলে Continue file-টা নেয় না। File ঠিক করে reload করুন।

Secret resolve হচ্ছে না, বা 401 missing_api_key আসছে। secrets.TOKENS_API_KEY-এর কোনো মান Continue খুঁজে পায়নি। আপনার সেটআপে secret কীভাবে দিতে হয় তা Continue-র documentation-এ দেখুন, অথবা বাকি সব সম্ভাবনা বাদ দিতে আসল key সরাসরি বসিয়ে পরীক্ষা করুন।

401 invalid_api_key। Key ভুল, revoke করা বা rotate হয়ে গেছে। Rotate করলে পুরনো secret সাথে সাথে বন্ধ হয়ে যায়।

404 model_not_found। model-এর মান হতে হবে পুরো Tokens ID, যেমন deepseek/deepseek-v4.1-flash।

প্রতিটা request-এ 404। apiBase ঠিক https://tokens.bd/v1 কিনা দেখুন। useLegacyCompletionsEndpoint set করবেন না। ওটা শুধু সেই server-এর জন্য, যাতে Chat Completions নেই।

ওই model-এ Agent mode পাওয়া যাচ্ছে না। capabilities: [tool_use] যোগ করুন।

429 rate_limited। সাধারণত autocomplete-এর কারণে। autocomplete role সরিয়ে দিন, অথবা আলাদা একটা key নিন।

আরও code আছে Troubleshooting পেজে, আর request format আছে Chat Completions-এ। Terminal-এ কাজ করতে চাইলে Aider আর OpenCode-ও একই endpoint ব্যবহার করে।

সূত্র: Continue docs, OpenAI provider, config.yaml reference, অক্টোবর 2026-এ দেখা।

এই পাতাটা কি কাজে লেগেছে?

এখনো আটকে আছেন? Support ticket খুলুন

আপনার agent set up করতে সাহায্য লাগবে?

Connection tester দিয়ে সংযোগ পরীক্ষা করে নিন, অথবা একটা API key তৈরি করুন।