Skip to content

আপনার tool জুড়ুন

আপনার tool-এর guide খুঁজে নিন: Tokens-এর সাথে চলে এমন coding agent, editor, chat app, automation tool, SDK আর agent framework, আর কোনটা কোন protocol ব্যবহার করে।

Markdown-এ দেখুন
এই পাতায়

Tokens দুটো protocol বোঝে, তাই যেসব tool-এ নিজের পছন্দের endpoint বসানো যায়, তার বেশিরভাগই Tokens-এর সাথে চলে। এই পাতা একটা মানচিত্র: আপনার tool খুঁজে তার guide খুলুন। tool তালিকায় না থাকলে একদম শেষের table আর অংশগুলো দেখুন।

কী করতে চান, সেটা দেখে বেছে নিন#

আপনি চান...এখান থেকে শুরু করুন
terminal-এ AI agent দিয়ে code করতেClaude Code, Codex CLI, OpenCode, Aider, OpenHands
editor-এর ভেতরে code করতেCursor, Cline, Continue, Zed, JetBrains AI Assistant, Xcode
নিজের host করা web interface-এ model-এর সাথে chat করতেOpen WebUI, LibreChat
তেমন code না লিখে workflow বা AI app বানাতেn8n, Dify
নিজের code থেকে model ডাকতেcURL, Python, Node.js, PHP, Laravel AI SDK
framework দিয়ে agent বানাতেOpenAI Agents SDK, Claude Agent SDK, LlamaIndex, CrewAI, LangChain, Vercel AI SDK
অন্য provider থেকে app নিয়ে আসতেFrom OpenAI, from OpenRouter, from Anthropic

কোন protocol আর base URL#

কোনটা লাগবে, তা প্রায় সবসময় tool-এর settings screen-এই লেখা থাকে, "OpenAI compatible" বা "Anthropic" ধরনের কোনো নামে।

Tool যা বোঝেBase URLতারপর tool যা ডাকে
OpenAI Chat Completionshttps://tokens.bd/v1/v1/chat/completions
OpenAI Responseshttps://tokens.bd/v1/v1/responses
Anthropic Messageshttps://tokens.bd/v1/messages

ওপরের তালিকার দুই ধরনের tool আলাদা: Xcode চায় /v1 ছাড়া address, path সে নিজেই জুড়ে নেয়। আর LiteLLM-এর ওপর বানানো tool-গুলোতে (Aider, OpenHands, CrewAI) model id-র আগে openai/ prefix লাগে। কী লিখতে হবে, তা প্রতিটা guide-এ হুবহু বলা আছে।

প্রতিটা guide, আর কী লাগে#

Toolকীভাবে জোড়া লাগে
Claude CodeAnthropic Messages
Codex CLIResponses API
OpenCodeChat Completions
OpenClawChat Completions বা Anthropic Messages
Hermes AgentChat Completions
CrushChat Completions
AiderChat Completions, openai/ prefix
GooseChat Completions, পুরো endpoint URL
Qwen CodeChat Completions
Kimi Code CLIChat Completions বা Anthropic Messages
Factory DroidChat Completions বা Anthropic Messages
GitHub Copilot CLIChat Completions, environment variable দিয়ে সেট করা
OpenHandsLiteLLM-এর মাধ্যমে Chat Completions, openai/ prefix
ClineChat Completions
Kilo CodeChat Completions
Roo CodeChat Completions (project-টা archived)
ContinueChat Completions
ZedChat Completions বা Anthropic Messages
CursorChat Completions, আংশিক
GitHub Copilot (VS Code)Chat Completions, শুধু chat
JetBrains AI AssistantOpenAI-compatible provider
XcodeChat Completions, /v1 ছাড়া address
WarpChat Completions, আংশিক
Ampশুধু Amp-এর নিজের catalog-এর model
Open WebUIOpenAI connection
LibreChatlibrechat.yaml-এ custom endpoint
n8nOpenAI credential আর Chat Model node
DifyOpenAI-API-compatible provider

SDK আর framework-গুলো আছে SDKs and libraries অংশে: cURL, Python, Node.js, Anthropic SDK, Vercel AI SDK, LangChain ও LiteLLM, OpenAI Agents SDK, Claude Agent SDK, LlamaIndex, CrewAI, PHP আর Laravel AI SDK।

আপনার tool এখানে না থাকলে#

"OpenAI compatible", "custom provider", "API base" বা "base URL" নামে কোনো setting থাকলেই সেই tool Tokens ব্যবহার করতে পারে। Other tools and compatibility পাতায় আছে কোনটা চলে না (Gemini CLI, যেটা শুধু Google-এর format নেয়), আর প্রতিটা tool-এর যে চারটা জিনিস লাগে: base URL, একটা key, হুবহু model id আর model-এর সীমা।

যেসব tool শুধু web page-এর ভেতরে চলে, তারা সরাসরি Tokens ডাকতে পারে না। কারণ Tokens-এর response-এ কোনো CORS header থাকে না, আর key কখনোই এমন code-এ রাখা চলবে না যা browser download করে। কী করলে কাজ হয়, তা দেখুন Browser and mobile apps-এ।

কিছু জোড়ার আগে#

  1. মাসিক spend cap দিয়ে একটা API key বানান: API keys।
  2. আপনার plan বা Wallet দিয়ে চলবে এমন একটা model বেছে নিন: Choosing a model।
  3. কোনো tool-এর settings ঘাঁটার আগে একটা request দিয়ে দেখে নিন key আর model কাজ করছে কি না: docs home-এর connection tester দিয়ে, নয়তো Quickstart-এর curl command দিয়ে।

এই পাতাটা কি কাজে লেগেছে?

এখনো আটকে আছেন? Support ticket খুলুন

আপনার agent set up করতে সাহায্য লাগবে?

Connection tester দিয়ে সংযোগ পরীক্ষা করে নিন, অথবা একটা API key তৈরি করুন।